মৃন্ময় নস্কর, বারুইপুর : শালিশি সভাকে কেন্দ্র করে সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে বারুইপুর মধ্য পদ্মজ্বালা গ্রামে। জানা গিয়েছে, সিপিআইএম কর্মী সালা উদ্দিন মণ্ডল ঘর করছিলো। কিন্তু তৃণমূল কর্মী সেকেন্দর মণ্ডল, খলিল মণ্ডল, ও ইমন মণ্ডলদের অভিযোগ যে তাদের জমির উপরে ঘর করছে সালা উদ্দিন মণ্ডল। আর তাই নিয়ে বসে শালিশি সভা যেখানে অঞ্চল সভাপতি নিজে থেকে সব ঠিক করার চেষ্টা করে।কিন্তু যখনি সিপিআইএম কর্মী সালা উদ্দিন মণ্ডলকে অন্যের জমিতে ঘর তৈরী করতে বারণ করা হয় তখনই শুরু হয় গোলমাল।
জানা গিয়েছে শালিশি সভা থেকে ফেরার পথে তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় পনেরো কুড়ি জনের সিপিআইএম দুষ্কৃতীরা যার নেতৃত্বে ছিলেন ধপধপি এক নম্বর র প্রাক্তন সিপিআই এম পঞ্চায়েত প্রধান আখতার মণ্ডল বলে অভিযোগ তৃণমূল কর্মীদেরI তাদেরকে বাঁশ, সাবল, ইট দিয়ে বেধড়ক মারধর করা হয়। আহত ছয় জনকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছেI বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে I অভিযুক্তরা পলাতক। এলাকায় ব্যাপক উত্তেজনা।


No comments:
Post a Comment