স্নেহা চক্রবর্তী, বীরভূম: চোর সন্দেহে এক যুবককে পুলিশের সামনে গণপিটুনি দিল স্থানীয় বাসিন্দারা।জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে আটক করে রামপুরহাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে রামপুরহাট হাটতলা এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রামপুরহাট হাটতলা এলাকায় একটি সোনার দোকানে তিনজন যুবক সোনার দোকানে ঢোকে।তারা সোনার লকেট দেখতে চায় ।দেখার পর তারা জিনিস না নিয়ে বেরিয়ে যায় ।তবে তাদের গতিবিধি দেখে দোকান মালিকের সন্দেহ হয় তাদের পিছনে ধাওয়া করে একজনকে ধরে ফেলে ।তার কথার অসংলগ্নতা দেখে দোকান মালিকের সন্দেহ হয়,এর পর রামপুরহাট থানার পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ এর সামনে চলে গনপিটুনি।পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
প্রসঙ্গত এই দোকানেই দুমাস আগে ক্রেতা সেজে দোকান থেকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় কয়েকজন লোক। আজ কের ঘটনা সেই দলের কাজ বলে মনে করেন সোনার দোকানের মালিক ।



No comments:
Post a Comment