সিভিকের মানবিকতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 March 2018

সিভিকের মানবিকতা



চাঁদনী,পূর্ব মেদিনীপুর: সিভিক ভলিন্টিয়ারের তৎপরতায় প্রাণ বাঁচলো দুর্ঘটনাগ্রস্হ মদ্যপ লরিচালকের। জানা গেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার ৪১ নং জাতীয় সড়কে একটি ট্রেলার গাড়ি মেচেদা থেকে নন্দকুমার হাইরোডের দিকে ফুল স্পিডে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কামারদার কাছে ট্রাফিকের ব্যরিকেটে ধাক্কা মেরে অপরদিক থেকে আসা লরিকে সজোরে ধাক্কা মারে। দুর্ভাগ্যবশত হাজার ফোন করেও জাতীয় সড়ক উন্ধারকারী টিম ও অ্যাম্বুলেন্সের সাড়া পাননি স্থানীয় বাসিন্দারা। সেইসময় অনেক চেষ্টায় একটি চারচাকা জোগাড় করে আশঙ্কাজনক ট্রেলারটির চালক বর্ধমান কাটোয়ার বাসিন্দা মইদুল সেখ (২৭) কে উদ্ধার করে দ্রুত তমলুক জেলা হাসপাতালে  নিয়ে আসেন কর্তব্যরত সিভিক ভলিন্টিয়ার শ্রীকৃষ্ঞ দিন্ডা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অতিরিক্ত মদ্যপান করার ফলে বেহুঁশ হয়ে পড়েছিলেন ট্রেলারের চালক। ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বর্তমানে মহদুলের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে আহত লরির চালক প্রাথমিক চিকিৎসার পর সুস্থ রয়েছেন। নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটিকে উদ্ধার করে। এই দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ অবরূদ্ধ হয়ে পড়ে ৪১ নং জাতীয় সড়ক। ঘটনার তদন্তে নেমেছে নন্দকুমার থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad