ব্রেকিং: ছাত্র সংঘর্ষে উত্তপ্ত শান্তিনিকেতন বিশ্বভারতী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 March 2018

ব্রেকিং: ছাত্র সংঘর্ষে উত্তপ্ত শান্তিনিকেতন বিশ্বভারতী



স্নেহা চক্রবর্তী, শান্তিনিকেতন: ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হল শান্তিনিকেতন বিশ্বভারতীর। ঘটনাটি ঘটেছে মঙ্গল বার রাতে। এদিন রাতে খাওয়া দাওয়া সেরে দুই ছাত্র হস্টেলে ফিরছিলো সেই সময় অচিন্ত্য বাগদি সুদীপ্ত গড়াই এর লোক জন তাদের উপর চরাও হয়। তাদের বাঁচাতে জামশেদ আলি আলাউদ্দিন খাঁড়া গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ তাদের উপর রড লাঠি নিয়ে আক্রমণ করে। এই ঘটনায় আলাউদ্দিন খাঁ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্বভারতী নিজস্ব হাসপাতাল পরে বোলপুর সিয়ান হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বর্ধমান মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি হস্টেলে বহিরাগত ছাত্র থাকার প্রতিবাদ করতে গিয়ে দেবাশীষ সাহাকে মারধোর করা হয় বলে অভিযোগ আলাউদ্দিনদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত দেবাশীষকে বিশ্বভারতী নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আতঙ্কিত অনান্য হস্টেলের ছাত্র ছাত্রীরা। শান্তিনিকেতন এর মতো জায়গায় এই ধরনের ঘটনার  নিন্দা করেছেন শান্তিনিকেতনের আশ্রমিকরা। ঘটনার তদন্ত শান্তিনিকেতন থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad