মুখ্যমন্ত্রীর 'সাথী' প্রকল্প ভোট ব্যাংকের উপর জোড় পড়তে পারে!চিন্তায় নিন্দুকেরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 March 2018

মুখ্যমন্ত্রীর 'সাথী' প্রকল্প ভোট ব্যাংকের উপর জোড় পড়তে পারে!চিন্তায় নিন্দুকেরা




চাঁদনী: 'তুমি অনন্য। তুমি অসামান্য। তোমায় শতকোটি প্রণাম।' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় এক সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য প্রণাম জানাচ্ছে গ্রাম গঞ্জের মহিলারা।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের গ্রামের মা বোনেদের তাদের মাসিকের সময় বাজার থেকে স্যানিটারী প্যাড কিনতে পারে না,প্রথমত লজ্জায়,দ্বিতীয়ত মাসে ৩২ টাকা থেকে ৫০ টাকা খরচের জন্য। অথচ এই স্যানিটারি ছাড়া মহিলাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়। আর স্যানিটারি না ব্যবহারের জন্য বহু রোগের সংক্রমণ দেখা যায়।
তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গের জন দরদী মা মাটি মানুষের প্রবর্তক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী 'সাথী' নামে মাত্র ৬ টাকার স্যানিটারী প্যাড বের করেছেন, যার জন্য চির কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম গঞ্জের মহিলারা।এই ন্যাপকিন পাওয়া যাবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে।

সম্প্রতি দেশজুড়ে এই স্যানিটারি ন্যাপকিন নিয়ে মহিলাদের লজ্জার বিরোধিতা করতে সিনেমা বের করেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ছবির নাম 'প্যাডমান'।তিনি তাঁর ছবিতে বুঝিয়েছেন স্যানিটারি ন্যাপকিন কোনো লজ্জার বিষয়বস্ত না, চিরসত্যি ঘটনা।যার কারণেই আজ আমরা।লজ্জা থেকে দূর করতে ও কিছু মানুষের কুসংস্কারাচ্ছন্ন ভাবনা, ধারণাকে উন্মুক্ত করতেই এই প্যাডমান।তাঁর এই ছবির অভিনয়ে হয়ত অস্কারও পাবেন অক্ষয় কুমার।সমাজে এধরনের ছবি কতটা অনস্বীকার্য তা বলার বাইরে।

মমতা ব্যানার্জীর উদ্যোগে এই নতুন ব্যবস্থা পেয়ে খুবই খুশি মহিলারা। দেশে এই প্রথম স্যানিটারি ন্যাপকিন সস্তায় বের করেছেন পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জী। মহিলাদের জন্য একের পর এক প্রকল্প বের করায় তাঁর ভোট ব্যাংকের উপর জোড় পড়তে পারে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক মহল।

No comments:

Post a Comment

Post Top Ad