চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলা সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, নিউ দিল্লীর সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পর্কে সম্যক ধারণা তৈরির জন্য তিনদিনের প্রশিক্ষণ শুরু হলো তাম্রলিপ্ত গুচ্ছ সমিতিতে। প্রশিক্ষণ শিবিরের শুরু করেন শ্রী কেতকী সংকর অধিকারী- প্রাক্তন ডেপুটি ডিরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড প্রাক্তন অ্যাসিস্টেন্ট কমিশনার অফ ডিসেবিলিটি; এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমতি মন্দিরা চক্রবর্তী- প্রাক্তন প্রিসিপাল প্রবর্তক, ইনস্টিটিউশন ফর দ্যা এম.আর.; শ্রী মলয় কুমার মণ্ডল - সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার অফ শেল্টার অফ এম.আর. এবং পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক (ট্রেজারি) শ্রী প্রশান্ত অধিকারী ও জেলা সমাজকল্যাণ আধিকারিক শ্রী পূর্ণেন্দু পৌরাণিক মহোদয়। প্রতিবন্ধকতার শিকার শিশুদের বেশিরভাগই আজও পরিবারে ও সমাজে অবহেলায় জীবন কাটায়। সমাজের আর পাঁচজনের মতো এতো সহজ সরল জীবন এদের নয়. প্রতিপদে জীবনের মুহূর্তগুলোকে লড়াই করে জয় করে যেতে হয় এদের। এমনতো হওয়ার ছিলোনা যদি এদের জন্য সঠিক পরিকাঠামো থাকতো বা সমাজের সকল মানুষজন যদি সমানুভুতি দেখাতো. অনেক মা বাবা আছেন যাঁরা বাড়িতে এইরকম শিশু থাকলে অন্য কোনো প্রতিষ্ঠানে রাখার চেষ্টা করেন অথচ এই রকম পরিস্থিতির জন্য ও দায়ী নয় তবু তাকেই অনাদরে অবহেলায় বড়ো হতে হয় বা হারিয়ে যেতে হয় পৃথিবী থেকে।
এই পরিস্থিতিতে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া সরকারি ও অসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে। আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পূর্ব মেদিনীপুর জেলার সমাজকল্যাণ দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছেন। শ্রী কেতকী সংকর অধিকারী বলেন সমাজে আমরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করি প্রথমে আমাদের আচার আচরণের পরিবর্তন ঘটাতে হবে এবং মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। বাবা মায়েদেরও মানসিকতার পরিবর্তনের চেষ্টা করতে হবে. অতিরিক্ত জেলা শাসক বলেন এই ধরনের প্রশিক্ষণ শুরু হলো অঙ্গনওয়ারী কর্মী, উপস্বাস্থ্য কর্মীদের নিয়ে।আগামী ৮মার্চ থেকে বিভিন্ন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে একই প্রশিক্ষণ হবে।

No comments:
Post a Comment