সরকারীকরণের দাবীতে যা করলেন কম্পিউটার টির্চাস ওয়েলফেয়ার কমিটি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 March 2018

সরকারীকরণের দাবীতে যা করলেন কম্পিউটার টির্চাস ওয়েলফেয়ার কমিটি


নিজস্ব প্রতিনিধি,কলকাতা: পশ্চিমবঙ্গ কম্পিউটার টির্চাস ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে ধর্মতলার রানী রাসমণি রোডে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, ২৫০০ কম্পিউটার শিক্ষক তাদের চাকুরি সরকারীকরণের দাবীতে আন্দোলনে বসেছেন।তাদের আরও দাবী, ৬০ বছর পর্যন্ত চাকুরী স্থায়ীকরণ, পাশাপাশি উপযুক্ত সাম্মানিক দেওয়া।
তাদের এই দাবিগুলো পূরণ করতে রবিবার সকাল থেকে রানী রাসমণি রোডে বিশাল সমাবেশের আয়োজন করেছেন।তাদের এই সমাবেশ বিকেল ৪টে পর্যন্ত চলবে বলে সূত্রের খবর।

আরও জানা গিয়েছে, আন্দোলনকারীরা ৮ই ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি এই বিষয়ে ডেপুটেশন জমা করেছিলেন তবে  কোনও আশানুরূপ কাজ হতে দেখা যায়নি। তাই এদিন তারা জন সমাবেশের আয়োজন করেন। তবে এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কোনো রকম কোনও মন্তব্য করেননি।

1 comment:

  1. রানি রাশমনিতে কম্পিউটার টিচারদের সমাবেশ ।

    ReplyDelete

Post Top Ad