ফের তৃণমূলের দাদাগিরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 March 2018

ফের তৃণমূলের দাদাগিরি



গৌরব দেবনাথ, হাবড়া: মুখ্যমন্ত্রীর প্রশাসননিক বৈঠকের সাতদিনের ভিতর জেলায় তৃণমূল কর্মীদের চাঁদার জুলুম ও দাদাগিরি প্রকাশ্যে।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়ার  প্রতাপনগর এলাকার ঘটনা।
ঘটনার সুত্রপাত শনিবার সন্ধ্যা নাগাদ প্রতাপনগর এলাকার গাড়ি ব্যাবসায়ী প্রনব কুমার তালুকদারের দোকানে কয়েকজন যুবক আসে চাঁদা আদায়ের জন্য। সেই সময় দোকানে প্রনব বাবু না থাকার দরুন তার ছেলে প্রদীপ তালুকদার ছিলেন এবং তার মা রেখা তালুকদার ছিলেন। কিসের চাঁদা জানতে চাওয়া যুবকরা জানায় রবিবার তৃনমূলের দলীয় সন্মেলন আছে তারজন্য চাঁদা।
প্রনব বাবুর স্ত্রী  রেখা দেবী ২০০ টাকা বার করে তাদের হাতে দিলে ওই এলাকার তৃনমূলের ছাত্র নেতা অনির্বাণ দাস জানায় আমরা পাঁচ কিংবা দশ হাজার টাকা চাঁদা নিতে আসিনি। দরকার পরে আমার ফোন থেকে পঞ্চায়েত্ প্রধান বিমল ঘোষের সাথে কথা বলুন। উনি আমাদের পাঠিয়েছেন। এতো টাকা চাঁদা দিতে পারবেনা জানিয়ে দেয় তালুকদার পরিবার। তারপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে যুবকরা। মহিলাকে ধাক্কা  দিয়ে ফেলে দেয়। এবং প্রদীপ তালুকদার কে বেধরক মারধর করে।
যেই জায়গায় ঘর ভারা নিয়ে ব্যাবসা করছিল সেই ঘরমালিকের ছেলে অভিজিৎ দাস ঘটনার প্রতিবাদ জানিয়ে বাধা দিতে এলে  তাকেও বেধরক ভাবে রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ।  অভিজিৎ এই মুহুর্তে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার বেড়গুম দুই নম্বর পঞ্চায়েত এলাকায়  গিয়ে দেখা গেল সন্মেলনের জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে ,সাজানো হয়েছে ফ্লেক্স ফেস্টুন দিয়ে । এবং প্রধান বিমল ঘোষ কে এই ঘটনার কথা জিজ্ঞাসা  করতে তিনি জানান, চাঁদা আদায়ের এই ঘটনায় তিনি শুনেছেন কিন্তু তিনি বা দল কারও কাছ থেকে টাকা নিচ্ছে না বা তোলার কথাও বলেনি । এবং ঘটনার কথা অস্বীকার করেন।
রাতেই এই ঘটনায় ছাত্র নেতা অনির্বাণ দাস সহ কয়েক জনের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের হয়। এবং রাতেই গ্রেপ্তার হয় অনির্বাণ দাস। আজ বারাসাত আদালতে তোলা হয়। ঘটনার তদন্তে হাবড়া থানা। এই ঘটনায় শাসক দলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।

No comments:

Post a Comment

Post Top Ad