সংখ্যালঘুরা হল বিজেপির গর্ব!কংগ্রেস নেতা বিজেপিতে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 March 2018

সংখ্যালঘুরা হল বিজেপির গর্ব!কংগ্রেস নেতা বিজেপিতে



বাংলায় দিদি শুধু মাদ্রাসা তৈরি করে ছাত্র ছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এদিন জয় প্রশ্ন তুলে বলেন, ইকবাল আহমেদ কিংবা ববি হাকিমের ছেলে মেয়েরা কি মাদ্রাসায় পড়াশোনা করেন। না তারা ইংরাজী মাধ্যম স্কুলে পড়াশোনা করেন। আদতে ওরা কোনও দিনও মাদ্রাসার মুখই দেখেনি।
 বাংলাদেশ ইসলামি দেশ হয়েও তাদের দেশের প্রত্যেকটা জেলায় তাদের সরকার ইংরাজী মাধ্যম স্কুল তৈরি করেছে। কারন, ওরাও বুঝেছেন ইংরাজী ভাষা হচ্ছে ইন্টারন্যাশেনাল লিঙ্কিং ভাষা।  রবিবার কলকাতায় বিজেপির সংখ্যালঘু মোর্চার কোঁড় কমিটির বৈঠকে ঠিক এমনটাই বললেন বিজেপির  দাপুটে তারকা নেতা জয় বন্দ্যোপাধ্যায়। 


এদিন সংখ্যালঘু মোর্চার অনুষ্ঠান থেকে জয় বলেন, কংগ্রেস, সিপিএম ও তৃণমূল বাংলায় সংখ্যালঘুদের শুধু তোষন করেছেন। কিন্তু তাদের কোনও উন্নতি করেননি। সংখ্যালঘু বাড়ি থেকে সেই রকম কোনও ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়নি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেননি। কোনও খেলোয়ার ঠিক ভাবে বেড় হয়নি। কোনও সাহিত্যিক কিম্বা লেখক বেড় হয়নি। শুধু গুন্ডা বের হয়েছে। সিপিএম যেখানে শেষ করে গেছে। তৃণমূল সেখান থেকে ধরে তরুন প্রজন্মের হাতে বোমা পিস্তল তুলে দিয়েছে। একমাত্র শিক্ষার আলোই ওদের এই অন্ধকার থেকে বার করতে পারবে। এদিন উলুবেড়িয়ার কংগ্রেস নেতা আখতার আলি তার অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগদান করেন।
 জয় বলেন, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের জন্য নানা রকম উন্নয়ন মূলক প্রকল্প তৈরি করেছেন। মোদীজী শ্লোগান সবকা সাথ সবকা বিকাশ। বিজেপির একাধিক মোর্চা রয়েছে। এসসি মোর্চা, এসটি মোর্চা, অবিসি মোর্চা ও সংখ্যালঘু মোর্চা রয়েছে। এই মোর্চা গুলোর মাধ্যমে যারা গরীব মানুষ যারা অপুষ্টিতে ভুগছে তাদের সামনের সাড়িতে নিয়ে আসাই মোদীজীর লক্ষ। এটা না করতে পাড়লে ভারতের উন্নতি হবেনা। বিজেপিকে যতই সাম্প্রদায়িক দল বলুক না কেন। এই দলেরও একটা সংখ্যালঘু মোর্চা রয়েছে। যেসব জায়গায় সংখ্যালঘু মানুষের বাস। সেই সব জায়গায় সংখ্যালঘু মানুষদেরই বিজেপি প্রার্থী করা হবে বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad