মৃন্ময় নস্কর, জয়নগর: পার্টি অফিস থেকে বাইকে চড়ে বাড়ির ফেরার সময় বোমা ছোঁড়া হয় এক ছাত্র নেতাকে লক্ষ্য করে। জয়নগর থানা এলাকার ৬ নং ওয়ার্ডের হাসান পুরে সারফুদ্দিন খান এবং দক্ষিণ বারাসাতের ধুবচাদ হালদার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল ছামাদ গাজী ফির ছিলো ।সেই সময় রাত ১০ টার সময় হাসানপুরে কাছে একটি জঙ্গল থেকে হঠাৎ কয়েক জন দুষ্কৃতিরা তাদেরকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে একটি বোমা গিয়ে লাগে আব্দুল ছামাদের মাথায়। সময় কোন মতে পালিয়ে আসার চেষ্টা করলে তাদেরকে পিছন থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ।
আব্দুল ছামাদের বোমাটি মাথায় লাগলে তার সারা শরীর ঝলসে যায় । সেই মত অবস্থায় তাকে জয়নগর থানার নিমপীট গ্রামিন হাসপাতালে নিয়ে আসলে। তার অবস্থা গুরু তর থাকায় তাকে বারুইপুর মহাকুমার হাসপাতালে রেফার করা হয়। সেখানে এখন চিকিত্সাধীন। আব্দুল ছামাদ জানায় আমাকে প্রানে মারার পরিকল্পনা ছিল। আব্দুল ছামাদ জয়নগরের এম এলএলের বিশ্বনাথ দাসের অনুগামী বলে জানা গিয়েছে। কে বা কারা এই ঘটনার সথে যুক্ত আছে তা তদন্ত করে দেখছে জয়নগর থানার পুলিশ।


No comments:
Post a Comment