দিলীপ ঘোষের হুঁশিয়ারি!!! সন্ত্রাসে অতিষ্ট রাজ্যবাসী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 March 2018

দিলীপ ঘোষের হুঁশিয়ারি!!! সন্ত্রাসে অতিষ্ট রাজ্যবাসী



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ‌রাজ্যজুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সাধারন মানুষ অতিষ্ট। এমনটাই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বোমা ও গুলির লড়াই করে সব জায়গাতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূল। আর তাতে মানুষও মারা যাচ্ছেন। ফলে সাধারন মানুষ অতিষ্ট। কয়েকমাস ধরে বাসন্তী লড়াই চলছে। কয়েকদিন আগে ভাঙড়ে যুব তৃণমূল নেতা খুন হয়েছেন।

 জয়নগরেও একই অবস্থা বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি রাজ্যে বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হন।তিনি বলেন, এই রাজ্য সরকার দেশ বিরোধী কাজ করছে। বুধবার সকালে বারুইপুরে জেলা কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে এসে এভাবেই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বারুইপুরে কলকাতা জোন বৈঠকে যোগ দিতে এসেছিলেন। পঞ্চায়েত ভোট নিয়ে বলতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্য থেকে তৃণমূলের যাওয়ার সময় হয়ে গেছে। আর তা বোঝা যাবে পঞ্চায়েত ভোটের ফলাফলেই। তৃণমূল বুঝতে পারবে বিরোধী শক্তি কতটা শক্তিশালি। এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এখানে ভালো ফল করবে। ভালো আসন পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এদিন বারুইপুরে সাংবাদিক সন্মেলনে তাঁর সঙ্গে ছিলেন বি জে পির পূর্ব জেলার সভাপতি ত্রিদিব মণ্ডল, জেলা সম্পাদক সুনিপ দাস প্রমুখ। এদিন রাজ্য সভাপতি বারবারই বারুইপুরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে সমালোচনা করেন।তিনি বলেন, এখানেই একটি জায়গায় স্বেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। বাংলাদেশে থেকে এনে তাদের রাখা হয়েছে। মনে রাখতে হবে রোহিঙ্গারা বিদেশি। কেন্দ্রীয় সরকারকে না জানিয়ে তাদের এভাবে আশ্রয় দেওয়া যায় না। অথচ এখানকার সরকার রোহিঙ্গাদের কেন্দ্রীয় সরকারের হাতে তুলে না দিয়ে আশ্রয় দিচ্ছে। এটা দেশ বিরোধী কাজ করছে রাজ্য সরকার।

No comments:

Post a Comment

Post Top Ad