ব্রেকিং: দাদার ছুরিতে মৃত্যু বোনের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 March 2018

ব্রেকিং: দাদার ছুরিতে মৃত্যু বোনের



চাঁদনী, কাঁথি: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে জেঠতুতো দাদার ছুরির আঘাতে আহত খুড়তুতো নাবালিকা বোন।ছুরিকাহত নবম শ্রেণীর ছাত্রী মুনমুন রানা বর্তমানে চিকিৎসাধীন কাঁথি মহকুমা হাসপাতালে।ঘটনা বুধবার সকালের। সম্পত্তি নিয়ে কাঁথি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অঠিলাগড়ির রানা পরিবারের দুই ভাইয়ের মধ্যে বিবাদ দীর্ঘদিনের।


এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ আচমকাই ছুরি নিয়ে কাকু বলাই রানার বাড়িতে হাজির হয় অভিযুক্ত জয়দেব রানা।কাকিমা মীনাক্ষী রানার সঙ্গে বচসা শুরু হয়। সে সময় ঝগড়া শুনে মুনমুন বেরিয়ে এলে তাকে ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত।চিৎকারে পালাতে গিয়ে অভিযুক্ত ধরা পড়ে যায় স্থানীয়দের হাতে।খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে এবং গ্রেপ্তার করে অভিযুক্তকে। মুনমুনকে সঙ্কটজনক অবস্থায় কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।প্রায় ২ ঘন্টা পরে মুনমুন মারা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad