ত্রিপুরা গেল, বাংলা বলে যাই যাই: দিলীপ ঘোষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 March 2018

ত্রিপুরা গেল, বাংলা বলে যাই যাই: দিলীপ ঘোষ



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ত্রিপুরায় ২৫ বছরের বাম দূর্গ উড়িয়ে গেরুয়া দূগের অবস্থান হল। আর এবার বিজেপির লক্ষ্য যে পশ্চিমবঙ্গ তা তারা আজ স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্যে সভাপতি দিলিপ ঘোষ। রবিবার দক্ষিন ২৪ পরগনার (পশ্চিম) জেলা বিজেপির অফিস আমতলায় এসে এমনই বললেন তিনি। তিনি বলেন,ত্রিপুরাতে সিপিএমকে যেভাবে সাফ করেছি বাংলায় তৃনমূলকেও সাফ করব। এখানেই তিনি থেমে থাকেন নি। তিনি আরো বলেন ত্রিপুরায় বামেরা হেরে জতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই তিনি ভুলভাল বলে বেড়াচ্ছেন। দূনীতি, স্বজন পোষন, গুন্ডামি করে এ রাজ্যে ক্ষমতায় থাকতে পারবে না তৃনমূল। এবার বাংলায় বিজেপি ক্ষমতায় আসবেই।

বাংলাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে বিজেপি।যেভাবে ত্রিপুরা সাফ হয়েছে সেই ভাবে সাফ হবে বাংলা।ত্রিপুরার ঢেউ বাংলায় লেগে গেছে।আর তাই ত্রিপুরা বিজেপি জেতার পর সিপিএম নেতাদের চোখে হারার অশ্রু নেই। সিপিএমের অশ্রু তৃনমূল নেতাদের চোখে।রাজ্যে সিপিএম যেভাবে ভোট হতে দিয়ে ক্ষমতায় থেকেছেন এরাজ্যে তা হবে না।কারন এখানে বিরোধী বলতে একটাই দল বিজেপি।শনিবার ত্রিপুরার ভোটে বিপুল জয়ের পর রবিবার সাংবাদিক সম্মেলন  এ কথা বলেন  রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।


         রবিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি।আগামি পঞ্চায়েত নির্বাচনে কি ভাবে কাজ করছে দলীয় কর্মিরা তাও তিন ব্যাখ্যা করেন।তিনি বলেন সারা ভারত বর্ষের মানুষ বুঝেছে বিজেপিই পারে এক মাত্র ভাগ্য পরির্বতন  করতে।অনুউন্নয়ন কে উন্নয়ন করতে।কাশ্মীর থেকে কন্যাকুমারী এখন বিজেপির দখলে।ভারতবর্ষে যেখানে পোষ্ট অফিস নেই সেখানে বিজেপি আছে। বাংলা বদলাবে বিজেপির হাত ধরে।পশ্চিমবঙ্গের মানুষ ভাবতে শুরু করেছে পরির্বতন দরকার,এবং তা দরকার সুশাসন ও পরিবর্তনের জন্য।

    ত্রিপুরার ভোটে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসেছে  বলে বিরোধীরা যে দাবী করেছেন তার ও জবাব দেন দীলিপ ঘোষ।তিনি বলেন সারা ভারতবর্ষ একটি দেশ একটি সংবিধান,তাই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যে কেউ যেতেই পারে।চিন বা পাকিস্তান এমন কি বাংলাদেশ থেকে লোক আনা হয় নি।কাজের জন্য এক এলাকার লোক অন্য এলাকায় যেতে পারে।

      রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন  রাজ্যের মুখ্যমন্ত্রীর কোমরের জোর কমে গেছে তাই তিনি বিভিন্ন সময় বিভিন্ন খুঁটি ধরে বাঁচতে চাইছেন। কখনো ও তিনি লালুর হাত ধরছেন কখনো তিনি মুলায়েমের হাত ধরছেন কিন্তু যখন যার হাত ধরছেন তখন তিনি ডুবছেন।জেলাতে রোহিঙ্গা দের আশ্রয় দেওয়া নিয়েও সরব হন দিলীপ ঘোষ। এদিন এই সম্মেলনে দিলীপ ঘোষ ছাড়াও  উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দাস ববি ও অন্যান্য বিজেপি নেতারা।


No comments:

Post a Comment

Post Top Ad