মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার দক্ষিণ গৌরীপুর বানীর পোলে বাইক ও ৪০৭ এর মুখোমুখি সংঘর্ষের জেরে আহত ৩। দক্ষিণ গৌরীপুর বানীর পোলে বাঁকমুখের কাছে ঘটনাটি ঘটেছে।
আহতদের প্রথমে স্থানীয়দের উদ্যোগে আমতলা গ্রামীন হাসপাতালে আনে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে এম আর বাঙ্গুরে স্থানান্তরিত করেছেন ও অপর দিকে দুই জনার চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকেরা। একটি বাইকে ৩ জন ছিলো তারা নিজেদের ক্লাবের বস্ত্র বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। যার কারণে আমতলায় এসেছিল মিষ্টি ও ফুল কিনতে সমস্ত কিছু কেনাকাটা করে বাড়িতে ফিরেছিলো। আহতরা হলেন জাহাঙ্গীর সেখ, মিরা সিপাই, হাসিবুল সেখ।জানা গেছে, মিরা সিপাইয়ের একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে ।

No comments:
Post a Comment