জয়ন্ত সাহা, রানীগঞ্জ: মাত্র ৩৫০টাকা না দিতে পারায় মাধ্যমিক পরীক্ষা দেওয়া হল না ছয়জন পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ অঞ্চলের আঞ্জুমান উর্দু গার্লস হাই স্কুলে৷ জানা গিয়েছে, স্কুলে চলে এসেছে অ্যাডমিট কার্ড তবে শিক্ষিকাদের দাবি মত অ্যাডমিট কার্ড বাবদ ৩৫০ টাকা না দিতে পারায় ছয়জন ছাত্রীকে দেওয়া হয়নি অ্যাডমিট কার্ড। স্বাভাবিক কারনেই স্কুলের টেস্ট পরীক্ষায় ভালো ফল করেও মাধ্যমিকে বসতে পারল না ওই ছয়জন ছাত্রী।
যদিও শিক্ষিকাদের পাল্টা দাবি, অ্যাডমিট দেওয়ার দিন ওই ছয়জন ছাত্রীকে স্কুলে দেখা যায়নি। তাই তাদের অ্যাডমিট দেওয়া হয়নি।না আসার কারণে স্কুলের পক্ষ থেকেও ওদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি । টাকা চাওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষিকা।
তবে এক ছাত্রীর দাবি, গত ৮ তারিখ অ্যাডমিট আনতে গেলে তাকে জানানো হয় যে ৩৫০ টাকা না দিলে অ্যাডমিট দেওয়া যাবে না।কারণ বাবা অন্যের ভ্যান রিকশা চালায় । অভাবের সংসারে ওই টাকা দেওয়া সম্ভব নয় ।ফলে ছয় ছাত্রীরা দিতে পারল না এই বছরের মাধ্যমিক পরীক্ষা।


No comments:
Post a Comment