চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর গেঁওখালি থেকে দক্ষিন ২৪ পরগনার নূরপুরের ফেরি সার্ভিসে ৩ টি লঞ্চ চলার কথা, কিন্তু বেশ কিছু দিন ধরে দুটি চলছিল,তার মধ্যে একটি আবার খারাপ হয়ে যায়, পারাপারের ভরসা ওই একটি লঞ্চ,কিন্তু দুই দিন আগে ওই একটি লঞ্চের পাখা নদের চরে লেগে ভেঙ্গে যায়,ফলে ফেরী সার্ভিস ব্যাঘাত ঘটে,প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষ পারাপার হয়, তাই ফেরী সার্ভিস সচল রাখার জন্য নৌকাই ভরসা।
কিন্তু ওই জায়গা হুগলী, হলদি, রুপনারায়ন নদের মিলন স্থল হওয়ায় প্রচন্ড ঢেউ থাকে, যা নৌকায় পারাপার খুবই বিপদজ্জনক,তিন দিন কেটে গেলেও লঞ্চের কোনো ব্যবস্থা করা হয়নি।আতঙ্কে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

No comments:
Post a Comment