মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণাঃ ভাইকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল কিশোরীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং নলিয়াখালী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দক্ষিন ২৪ পরগণা জেলার নলিয়া খালীর জে. এন. হরি নারায়ন বিদ্যাপিঠের অষ্টম শ্রেণীর ছাত্রী শিপ্রা হালদার ভাই প্রদ্যুত হালদারকে পুকুরে সাঁতার শেখাতে গেলে ভাই প্রদ্যুত আচমকাই জলে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মারা যায় শিপ্রা। ক্যানিং মহকুমা হাসপাতালে শিপ্রাকে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Post Top Ad
Monday, 26 March 2018
জলে তলিয়ে মৃত কিশোরী
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment