স্নেহা চক্রবর্তী, বীরভূম: অমানবিক নয় মানবিক মুখ দেখালো বীরভূমের সিউরি কলেজ পাড়ার বাসিন্দারা। সোমবার সাত সকালে পাঁচিল টপকে প্রগ্যাব্রত মন্ডলের দোতলায় শোয়ার ঘরে ঢোকে এক চোর। সেই সময় বাড়ির পরিবাররা দেখতে পায় ঘরের ভিতরে অপরিচিত এক যুবক কিছু একটা খোঁজাখুঁজি করছে। বাড়ির লোক দেখে সে ঘরের ঘাটের নিচে লুকিয়ে যায়। সেই সময় পরিবারের সদস্যরা বাইরে থেকে দরজা বন্ধ করে পরিবারের অন্যান্য সদস্যদের ডাকে। এর পর ওই চোরকে ঘর থেকে বের করে তাকে মারধর না করে বসিয়ে স্বস্নেহে চা বিস্কুট খাওয়ায়। সিউরি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ওই চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইন নিজের হাতে তুলে না নিয়ে চা বিস্কুট খাইয়ে চোরকে আপ্যায়ন করে পুলিশের হাতে তুলে দেওয়া এ এক অন্যান্য নজীর।
Post Top Ad
Monday, 26 March 2018
চোরের প্রতি মানবিকতা!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment