চাঁদনী, পূর্ব মেদিনীপুর: নিজের বাড়ির মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হবীচক গ্রামে।মৃত গৃহবধূর নাম প্রনতি মাইতি।
মৃতের সুইসাইড নোট থেকে জানা গেছে চারজন যুবক গৃহবধূকে তার অশ্লীল ছবি দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে চায়। গৃহবধূ রাজি না হওয়ায় ,তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। সেই অপমানে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মূল অভিযুক্তের নাম বান্টি সামন্ত আর তিন বন্ধু চন্দন গুছাইত ,শুভজিত ঘরই ,সায়ান মান্না। ধৃতদের বাড়ি চন্ডীপুর থানার নন্দপুর গ্রামে। চন্ডীপুর থানার পুলিশ সুইসাইড নোটের সূত্র ধরে চার যুবককে গ্রেফতার করে পুলিশ।রবিবার তমলুক জেলা আদালতে পাঠিয়েছে ।মৃত মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে পুলিশ।


No comments:
Post a Comment