মহিষাদলে বিশ্ববিদ্যালয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 March 2018

মহিষাদলে বিশ্ববিদ্যালয়



চাঁদনী,পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলাবাসীর দাবি মেনে জেলায় গড়ে উঠতে চলেছে বিশ্ববিদ্যালয়। আর সেই বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে মহিষাদলে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুলাই মাস থেকে চালু হতে পারে পঠনপাঠন৷ পূর্ব মেদিনীপুরের মানুষের দীর্ঘদিনের আশা একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক এই জেলাতে। সেই আবেদনে সাড়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পূর্ব মেদিনীপুরের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাশ হয় বিধানসভায়। বিধানসভায় অনুমোদন পাশ হওয়ার পর থেকে খুশির বাতাবরণ তৈরি হয়েছিল জেলাজুড়ে। তবে প্রথমে জেলার সদর শহর তমলুকে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হলেও জায়গা সংক্রান্ত কিছু সমস্যার কারণে মহিষাদলে গড়ে তোলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের কাপাসএড়্যা মৌজায় বিশ্ববিদ্যালয়টি গড়ে উটবে।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জুলাই মাস থেকে মহিষাদল রাজ কলেজেই প্রাথমিকভাবে পঠনপাঠনের কাজ শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিষাদল ব্লকের কাপাসএড়্যাতে বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো গড়ে না ওঠা পর্যন্ত মহিষাদল রাজ কলেজেই পঠনপাঠন চলবে। রবিবার রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের প্রতিনিধি দল মহিষাদল রাজ কলেজের পরিকাঠামো ও যেখানে বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠবে সেই দুটি ঘুরে দেখলেন। মহিষাদলের বিডিও জয়ন্ত দে, মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা মহিষাদল রাজ কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তিলক চক্রবর্তী।
হলদিয়া মহকুমা শাসক পূর্নেন্দুশেখর নষ্কর এবং ইউজিসির প্রতিনিধি দল এসেছেন ‘‘আগামী জুলাই থেকে মহিষাদল রাজ কলেজে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হবে।মহিষাদলে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হলে জেলার ছাত্রছাত্রীদের পাশাপাশি বহু জেলার ছাত্রছাত্রী উপকৃত হবেন।

No comments:

Post a Comment

Post Top Ad