বামেদের হাতে বিপন্ন হিন্দুত্ব, পুড়ল 'ওঁ' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 March 2018

বামেদের হাতে বিপন্ন হিন্দুত্ব, পুড়ল 'ওঁ'



বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার প্রতিবাদে যাদবপুরে বাঙালি হিন্দু অস্তিত্বরক্ষা মঞ্চের ঘোষিত কর্মসূচি ছিল। সোশ্যাল সাইটে এই কর্মসূচীর কথা ঘোষণা করেছিলেন সংগঠনের সভাপতি তপন ঘোষ। তিনি পোস্ট করেছিলেন, ‘‌যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে আসুন। আজ সন্ধ্যে ৬টায়।’‌ সেখানেই অনুষ্ঠান চলাকালীন সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে। অভিযুক্ত অবামপন্থী সংগঠনের সদস্যরা। পুলিশের সামনেই মারধর চলে বলে অভিযোগ। ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা চত্বর।


পুলিস সূত্রে খবর, এখানে লেনিনের মূর্তি ভাঙতে এসেছিল বাঙালি হিন্দু অস্তিত্বরক্ষা মঞ্চের সদস্যরা। যা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঝামেলা বাধে। তখন যাদবপুরের কয়েকজন ছাত্র এই ঘটনার প্রতিবাদ করলে দু’‌পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তা থেকে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপরও আক্রমণ নেমে আসে। বেশ কয়েকজন পুলিসকর্মী আহত হ্যয়েছেন। এলাকায় বিশাল পুলিসবাহিনী মোতায়েত করা হয়।

যদিও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‌এটা কোন সংগঠন জানি না, তবে হামলা চালানো ঠিক নয়।’‌ সিপিএমের ছাত্র সংগঠনের নেতা শতরূপ ঘোষ জানান, বাঙালি হিন্দু অস্তিত্বরক্ষা মঞ্চের পক্ষ থেকে লেনিনের মূর্তি ভাঙতে এসেছিল। মানুষ তা রুখে দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad