ফের মধ্যমগ্রামে গুলি করে খুন!তবে কে জানলে অবাক হবেন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 March 2018

ফের মধ্যমগ্রামে গুলি করে খুন!তবে কে জানলে অবাক হবেন!



মধ্যমগ্রামে নিজের বাড়িতে খুন হলেন কাউন্সিলরের শাশুড়ি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ নগর এলাকায়। সম্ভবত রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ওই মহিলাকে খুন করা হয়। সেই সময় কাউন্সিলর বর্ণালী বিশ্বাস ও তাঁর স্বামী বরুণ বিশ্বাস বাড়িতে ছিলেন না। বাড়িতে বর্ণালীদেবীর শাশুড়ি দীপালীদেবী একাই ছিলেন।


বাড়ি ফিরে বর্ণালীদেবী দেখেন সদর দরজা খোলা। ভেতরের ঘরে বিছানায় দীপালিদেবীর দেহ পড়ে রয়েছে। তাঁর পেটে গুলি করা হয়েছিল।
মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সূত্রের খবর, সম্পত্তি নিয়ে বেশকিছু দিন ধরে পরিবারের মধ্যে গন্ডগোল চলছিল।

No comments:

Post a Comment

Post Top Ad