ব্রেকিং: অভিনেত্রী রহস্যজনক মৃত্যু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 March 2018

ব্রেকিং: অভিনেত্রী রহস্যজনক মৃত্যু



রিজেন্টপার্ক থানা এলাকায় অশোকনগরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ।অভিনেত্রীর নাম মৌমিতা সাহা।বাড়ি হুগলি। পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ফ্ল্যাটের মালিক দরজা ভেঙে বিষয়টি জানতে পারেন। তারপর তিনি খবর দেন রিজেন্ট পার্ক থানায়। গতকাল রাতে পুলিশ এসে দেহ উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। আজ দেহের ময়নাতদন্ত হবে। অভিনেত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জানা যায়, গত দু’বছর ধরে তিনি অশোকনগরে ফ্ল্যাটে একা ভাড়া থাকতেন। একাধিক সিরিয়ালে তিনি অভিনয় করেছেন।
মৌমিতার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। তাঁর মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad