আজীবন ওর সঙ্গে থাকতে চাই’, হাসিনের ‘চক্রান্তে’ কান্নায় ভেঙে পড়লেন শামি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 March 2018

আজীবন ওর সঙ্গে থাকতে চাই’, হাসিনের ‘চক্রান্তে’ কান্নায় ভেঙে পড়লেন শামি

একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক! বধূ নির্যাতন! অবৈধ সম্পর্ক! খুন ও ধর্ষণের চেষ্টা! জাতীয় দলের ক্রিকেটার শামির বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। প্রথমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শামির চ্যাট ম্যাসেঞ্জারের একাধিক স্ক্রিনশট পোস্ট করেছিলেন হাসিন। তারপর লালবাজারে গিয়ে এফআইআর পর্যন্ত দায়ের করে আসেন শামির স্ত্রী। কিন্তু, হাসিনের এমন অভিযোগ কিছুতেই মেনে নিতে পারছেন না শামি। ভারতীয় ক্রিকেট দলের স্পিড স্টার শামি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। স্ত্রীর বিস্ফোরক অভিযোগে শামির প্রত্যুত্তর, “এমন কিছু করার আগে আমি আত্মহত্যা করব”। এরপরই কান্নায় ভেঙে পড়েন বাংলার এই ফাস্ট বোলার।

স্ত্রী হাসিনের সঙ্গে কথা বলে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেন বলেও জানিয়েছেন ভারতীয় দলের এই স্পিড স্টার। শামি বলেন,”আমি যেমন, তেমন ভাবেই আজীবন ওর (হাসিন জাহান) সঙ্গে থাকব।”গত বুধবার, হাসিনের বিস্ফোরক অভিযোগের পরই গোটা ঘটনা সংবাদ মাধ্যমের নজরে আসে। শিরোনামে চোখ পড়ে শামিরও। এরপর স্ত্রী হাসিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও সদুত্তর মেলেনি বলেই দাবি শামির। তাঁর আরও দাবি, শ্বশুরের সঙ্গে কথা বলেছেন, তাঁরা না কি স্বাভাবিক ভাবেই কথা বলেছেন। এমনকী হাসিনের সঙ্গে দেখা করে সব মিটমাটও করে নেবেন বলে জানিয়েছেন তিনি। আরও একধাপ এগিয়ে শামির পাল্টা অভিযোগ, সব অভিযোগ মিথ্যা। সব কিছু না জানা পর্যন্ত কোনও মন্তব্য করব না। আমার খেলা খারাপ করতেই চক্রান্ত চলছে, হাসিন তাতে ভাসছে।”

No comments:

Post a Comment

Post Top Ad