স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ অল্পের জন্য রক্ষা পেলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। এর জন্য মা-তারা ,মা দুর্গা ও মহাদেবের স্মরণ করেন তিনি।ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় বীরভূমের রামপুরহাট লোটাসপ্রেসের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শনিবার মুরারই ১৩ ব্লকের মহিলা সম্মীলন করে সন্ধে নাগাদ কনভয় নিয়ে বোলপুর ফিরছিলেন।এদিন দুপুর থেকেই রামপুরহাট জাতীয় সড়কে ছিল যানজট।সেই যানজট কাটিয়ে তার কনভয় রামপুরহাট হাসপাতাল হয়ে লোটাস প্রেসের দিকে যেতেই অনুব্রত মন্ডলের গাড়ি ঘেঁষে একটি কন্টেনার গাড়ি ঢুকে পড়ে।তার নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে নেবে ওই গাড়িটি আটক করে।গাড়িতে থাকা চালক ও খালাসী পালিয়ে যায়। সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীও রামপুরহাট থানার পুলিশ যানজট কাটিয়ে তাকে বোলপুরের দিকে পাড়ি দেন।তিনি সুস্থ ভাবে বোলপুরের বাড়িতে পৌঁছেছেন।তিনি এই ঘটনার জন্য ঈশ্বরকে স্বরণ করেন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।প্রসঙ্গত জেলা সভাপতি ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন।কিণ্তু তার নিরাপত্তা আরো বাড়িয়ে জেড ক্যাটাগরি করা হয়।তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন।তার পরেও এদিন যে ঘটনা ঘটলো তাতে প্রশাসনের কপালে ভাঁজ পড়ে যায়।

No comments:
Post a Comment