মমতা-চন্দ্রশেখর একঃ কংগ্রেস নাকি দেশের উন্নতি করবে?! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 March 2018

মমতা-চন্দ্রশেখর একঃ কংগ্রেস নাকি দেশের উন্নতি করবে?!

চন্দ্রশেখর রাওকে পাশে নিয়ে ফের একবার বিজেপিকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি জানালেন, একটা দলের ইচ্ছামতো গোটা দেশ চলতে পারে না। তাঁর মতে, সকলকে সম্মান দেওয়া উচিত। তিনি জানিয়ে রাখলেন, সমমনোভাবসম্পন্ন দলের সঙ্গে কথা বলা চলবে। এর আগে তৃতীয় ফ্রন্টের হয়ে
জোরালো সওয়াল করেন চন্দ্রশেখর রাও। বলেন, ফেডারেল ফ্রন্ট তৈরি করতে হবে। মানুষকে একজোট করে ফেডারেল ফ্রন্ট। তিনি বলেন, ‘আমরা প্রকৃত ফেডারেল ফ্রন্ট তৈরি করতে চাই। আজকের আলোচনায় সেই প্রক্রিয়ার শুরু। মমতার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। বিজেপি-কংগ্রেসের বিকল্প তৈরি করতে হবে। তিনি আরো বলেন, মানুষের স্বার্থেই ফেডারেল ফ্রন্ট। বিজেপি গেলে কি হবে? কংগ্রেস আসবে! দেশের জন্য একটা চমৎকার কিছু দরকার।

No comments:

Post a Comment

Post Top Ad