রবিবার গভীর রাতে হাড়োয়া থানার ভিকেরআঁটি এলাকায় ৭ জন সশস্ত্র দুষ্কৃতি ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয় । গোপনসূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ অন্ধকারে অতর্কিতে হানা দিলে দুজনকে হাতে নাতে ধরে ফেলে, বাকিরা ঘটনাস্থল থেকে চম্পট দেয় । ধৃতদের মধ্যে বিদেশ ঋষি কুলটির বাসিন্দা এবং শেখ মুজিবুর মল্লিকপুরের বাসিন্দা । ধৃতদের কাছ থেকে একটি ভোঁজালি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে । ধৃত দুজনের সূত্র ধরে পুলিশ বাকিদের খোঁজ চালাচ্ছে । সোমবার ওই দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ।

No comments:
Post a Comment