পাহাড়ের চূড়ায় হিংস্রতা: মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 26 March 2018

পাহাড়ের চূড়ায় হিংস্রতা: মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণ!

মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনাঃ মানসিক ভারসাম্যহীনকে গাড়িতে তুলে ধর্ষণ।  রবিবার গভীর রাতে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে লিফট দেওয়ার নাম করে  গাড়িতে তুলে ধর্ষণ  করেছে বলে অভিযোগ নতুন হাটের বাসিন্দা ওসমিরা শেখের বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  জয়নগর এলাকায়।
জানা গেছে, রবিবার রাতে নতুন হাট থেকে ভ্যানে করে বুড়োঘাটে আসে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাটি।তারপর এলাকার কিছু লোক জন তাকে একা ঘুরতে দেখে তাকে জিজ্ঞাসা করে কোথায় যাবে? ওই মহিলা বলে আমি মুম্বইয়ে বন্ধুর কাছে যাবে।রাতে প্রতিদিন মতো বুড়োর ঘাটে মাছের আরত বসে। ওখানে  নামখানা থেকে একটি মাছের গাড়ি আসে ওই গাড়িটি আবার ক্যানিং মাছ নিয়ে যায়।  সেই গাড়িতে কয়েক যুবকেরা তাকে তুলে দেয় এবং ড্রাইভারকে বলে  বারুইপুর স্টেশনে  নামিয়ে দিতে।সেই সুযোগ নিয়ে মহিলাকে গাড়িতে ধর্ষণ করে বলে অভিযোগ।
গাড়ির ড্রাইভার বাবলু শেখ জয়নগর থানা এলাকার সরবেরিয়ার কাছে আসলে মহিলাটি হঠাৎ চেঁচাতে শুরু করে।সেই সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে জয়নগর থানার পুলিশ পেট্রল  ডিউটি করছিলো।  চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে দেখে  গাড়িতে এক মহিলাকে গাড়ির চালক টানাটানি করছে। পুলিশ সাথে সাথে চালক বাবলু শেখকে ও গাড়িটিকে আটক করে।নির্যাতিতা মহিলাকে নিয়ে পদ্মহাট হাসপাতালে নিয়ে আসে। তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad