চাঁদনী,মহিষাদল: আগামী পঞ্চায়েত নির্বাচনে যে গ্রামপঞ্চায়েত বিরোধী শূন্য করতে পারবে তাদের জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে এক বছরে ৫ কোটি টাকার উন্নয়ন মূলক কাজের জন্য বরাদ্দ ঘোষনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারি। সোমবার মহিষাদল ব্লকের উদ্যোগে মহিষাদল রাজ বাড়ির ছোলা বাড়ি ময়দানে পঞ্চায়েত রাজ সম্মেলনে উপস্থিত হয়ে নেতা কর্মীদের জন্য এই ধরনের বিরাদ্দ ঘোষনা করেন শুভেন্দু।
এদিনের সভায় উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক সুদর্শন ঘোষ দস্তিদার, নন্দীগ্রামের শহীদ জননী তথা পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী সহ অন্যান্যরা।
এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে নেতা কর্মীদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে এমন ব্যক্তিদের পার্থী করুন যারা সাধারন মানুষের সামনে সময় দেন, যাদের গ্রহন যোয্যতা রয়েছে। উন্নয়ন নিরিখে মানুষ আমাদের দলনেত্রী ও দলের প্রতি আস্তা রেখে একের পর এক নির্বাচনে আমাদের পাশে থাকার প্রমান দিয়ে চলেছে। এলাকায় এলাকায় মানুষের সাথে কথা বলে তারা কি বলছেন সেই অনুসারে নির্বাচনের প্রস্তুতি শুরু করার কথা জানান তিনি। আমরা আমাদের আমলে যা উন্নয়ন করেছি তার নিরিখে মানুষ আনাদের পাশে রয়েছে। মানুষকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিন যদি আমাকে কোথাও প্রয়োজন হয় জানাবেন আমি উপস্থিত থাকবো।

No comments:
Post a Comment