ব্রেকিং: ধরাগলায় নিয়ে অঙ্ক পরীক্ষা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 March 2018

ব্রেকিং: ধরাগলায় নিয়ে অঙ্ক পরীক্ষা



স্নেহা চক্রবর্তী, বীরভূম: বাবার মৃত্যুকে হার মানাতে পারেনি এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীকে। সাধারণ ঘরের বোলপুরের তন্ময় মন্ডল। রবিবার বাবাকে হারিয়ে সোমবার বোলপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিল। অন্যান্য দিনের মত পরীক্ষাগুলি দিলেও আজকের পরীক্ষায়  বারবার বাবার কথাই মনে পরে যাচ্ছিলো বলে জানান ওই ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তন্ময়ের বাবা তপন মন্ডল। কয়েক দিন আগে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে স্থানীয় এক বেসরকারী  হাসপাতালে ভর্তি হন। রবিবার ভোর  সারে পাঁচটা নাগাদ তার মৃত্যু হয়। বাবার যাবতীয় কাজ সেরে মৃতদেহ দাহ করা হয় রাতে। মানসিক অবস্থা তন্ময়ের ভালো ছিলো না। কিণ্তু একটি বছর নষ্ট হওয়ার ভয়ে তন্ময় সিধান্ত নেয় সে পরীক্ষা দেবে। এদিন ছিলো তার অঙ্ক  পরীক্ষা। কোনো রকম রিভিউ না করেই  ভারাক্রান্ত মন নিয়ে পরীক্ষায় বসে তন্ময়। শিক্ষকরা তন্ময়ের  মনের জেদ দেখে তাকে পরীক্ষায় উৎসাহ দেন। মোটামুটি ভাবে সে সব প্রশ্নের উত্তর দিয়েছে বলে জানা গিয়েছে। তন্ময় ভালোভাবে পরীক্ষা দেবে বলে আশাবাদী মা ও পরিবারের সদস্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad