আগুনে পুড়ে ছাই লক্ষাধিক টাকার পাট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 March 2018

আগুনে পুড়ে ছাই লক্ষাধিক টাকার পাট



বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল লক্ষাধিক টাকার পাট।
  সোমবার দুপুরে বসিরহাটের পুরাতন বাজারে একটি পাটের গুদামে আগুন লাগে। আগুনের শিখা দেখতে পেয়ে বাজারের ব‍্যবসায়ীরা দমকলে খবর দেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামে থাকা পাট পুড়ে ছাই। খবর পয়ে গুদামের মালিক সুভাষ জৈন আসেন। তিনি বলেন প্রায় লক্ষাধিক টাকার পাট মজুত ছিল ওই গুদামে।প্রাথমিকভাবে অনুমান সর্টসার্কিট থেকেই এই বিপত্তি।  তবে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখছে দমকল ও বসিরহাট থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad