জাতীয় পুরস্কার পাচ্ছেন আনারস চাষি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 March 2018

জাতীয় পুরস্কার পাচ্ছেন আনারস চাষি



কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের জন্য শিলিগুড়ি মহকুমার আনারস চাষি অরুণ মণ্ডল ইনোভেটিভ ফারমার্স অ্যাওয়ার্ড ২০১৮ পাচ্ছেন। আগামী ১৮ মার্চ তাঁকে দিল্লিতে জাতীয় কৃষিমেলায় এই পুরস্কার তুলে দেবে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউট। এই সংক্রান্ত চিঠি তিনি ইতিমধ্যেই হাতে পেয়েছেন। আগামী ১৬ তারিখ থেকে দিল্লিতে আইএআরআই’র উদ্যোগে কৃষি উন্নতি মেলা শুরু হচ্ছে। সেখানেই তাঁকে ১৮ তারিখ উপস্থিত হতে জানানো হয়েছে। আইএআরআই’র প্রধান বিজ্ঞানী জেপিএস দাবাসের স্বাক্ষর করা চিঠি তিনি পেয়েছেন।

অরুণবাবু বলেন, এমন একটি সম্মানের জন্য আমি নির্বাচিত হয়ে গর্বিত। আগামী দিনে কাজ করার ক্ষেত্রকে এই সম্মান আরও জায়গা করে দিল। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আমাকে সবসময়ে পরামর্শ দিয়ে সহায়তা করেন। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ।

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে অরুণবাবুর আনারস বাগান রয়েছে। তাঁর জমির আনারসকে ঘরোয়া প্রক্রিয়াকরণের মাধ্যমে তিনি জ্যাম, জেলি, আচার, সস, রসগোল্লা সহ বিভিন্ন উপকরণ তৈরি করেন। সম্প্রতি তিনি তাঁর আনারস বাগানে মৌপালন করে মধু চাষ শুরু করেছেন যা ভারতে প্রথম হচ্ছে। তিনি শুধু নিজেই এসব কাজ করছেন তা নয়, স্থানীয় বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে হাতেকলমে ব্যক্তিগত উদ্যোগে প্রশিক্ষণও দিচ্ছেন। ইতিমধ্যেই তিনি ওড়িশা, ইম্ফল সহ দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশেও আনারসের উপর তাঁর উদ্ভাবন নিয়ে ওয়ার্কশপ, সেমিনারে বক্তব্য রেখে এসেছেন। আনারসের ফুল থেকে মধু উৎপাদনের প্রক্রিয়া নিয়ে তাঁর তৈরি তথ্যচিত্রকে হাতিয়ার করে দেশের অন্যান্য আনারস উৎপাদিত রাজ্য উদ্যোগী হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad