ব্রেকিং: দেখুন মহিলা ওসির তোলাবাজি ও মারধর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 March 2018

ব্রেকিং: দেখুন মহিলা ওসির তোলাবাজি ও মারধর



চাঁদনী,কাঁথি :একবছরের শিশুপুত্রকে নিয়ে নিখোঁজ স্ত্রী। কাঁথি মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করতে গেলে শুধুই ঠিকানা আর ফোন নম্বর নিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছিল স্বামী ধর্মদাসবাড়ের যুবক প্রদীপ মান্নাকে। পরে ছেলের অসুস্থতার কথা বলে ওসি চিত্রলেখা মন্ডল ফোন করে থানায় ডেকে পাঠান প্রদীপকে। ওসির ফোন পেয়েই গত ১৯ ফেব্রুয়ারি থানায় আসেন প্রদীপ। সেখানে ওসি তাঁকে বলেন, স্ত্রী-ছেলের সঙ্গে দেখা হবে না এখন। তবে চিকিৎসার জন্য তাঁর মারফত টাকা পাঠাতে হবে । ওসির হাতেই ৪ হাজার টাকা দিয়ে চলে আসেন প্রদীপ। ২৬ ফেব্রুয়ারি ঠিক একই কথা বলে আরও ৪ হাজার টাকা নেন ওসি চিত্রলেখা। কিন্তু স্ত্রী-ছেলে কোথায় আছে, কেমন আছে জানাতেই চাননি ওসি। ৪ মার্চ থানায় স্ত্রী-ছেলের খোঁজ নিতে যান প্রদীপ। আর এতেই মেজাজ হারিয়ে ওসি চিত্রলেখা লকাপে আটকে প্রদীপকে মারধর করেন বলে অভিযোগ।
সন্ধেয় বন্ড সই করিয়ে ছাড়া হয় তাঁকে। এরপর হাসপাতালে নিজের চিকিৎসা করান প্রদীপ। ঘটনায় ওসি চিত্রলেখার বিরুদ্ধে তোলাবাজি এবং বিনা অপরাধে মারধরের অভিযোগ তুলে সোমবার কাঁথির মহকুমা পুলিস অধিককরিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রদীপ। যদিও অভিযোগ অসত্য বলে দাবি করেছেন মহিলা থানার ওসি চিত্রলেখা মন্ডল। তাঁর পাল্টা অভিযোগ, "এদিন থানায় এসে প্রদীপ কোনও এক মহিলা কনস্টেবলের ছবি মোবাইলে তুলেছিল। তাই তাকে লকাপে ঢোকানো হয়েছিল। তার ছেলের জন্য চিকিৎসার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পুরোপুরি অসত্য।' ওসি এ ও জানিয়েছেন, মহিলা কনস্টেবলের কোনও ছবি পাওয়া যায়নি প্রদীপের মোবাইলে এবং এই ঘটনায় কোনও অভিযোগই হয়নি। প্রশ্ন উঠছে, তাহলে কেনই বা প্রদীপকে লকাপে ঢোকানো হল? সন্তোষজনক উত্তর মেলেনি ওসি চিত্রলেখার থেকে। বরং প্রদীপের চরিত্র সম্পর্কে একাধিক নমুনা একের পর এক পেশ করেছেন তিনি। সর্বোপরি গোটা ঘটনা থানার সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করলেই মিলবে বলে জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad