চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে শনিবার রাত ১২টা নাগাদ তৃণমূল নেতা প্রনব করের নেতৃত্বে বিজেপির কিছু কর্মী পটাশপুর থানার পটাশপুর ২নং ব্লক এর পুরুষত্তম পুর গ্রামে বাদল পন্ডার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। তাতে বিজেপি নেতা রবীন্দ্র নাথ মহাপাত্র নামে এক কার্য্যকর্তা বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। ঘর ভাংচুর করা হয় তাতে উভয় কর্মী আহত হন। প্রনব করের নেতৃত্বে বিজেপি কর্মী উপরে হামলা হয়। আহত দুই বিজেপি কর্মী দুজনেই এখন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মূলত জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে দুপুরে গন্ডগোল বাঁধে তার পরে রাতে রাজনীতিক সংঘর্ষ চেহারা নেই। পটাশপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে পটাশপুর থানার পুলিশ।


No comments:
Post a Comment