চাঁদনী, পূর্ব মেদিনীপুর:কানে হেডফোন, তার প্রতিবাদ করায় অশ্লীল ভাষার ও আচরণের স্বীকার ট্রাফিক পুলিশ। জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে ট্রাফিক মোড়ে পটাশপুর এর বাসিন্দা প্রনয় সরকার কানে হেড ফোন লাগিয়ে বাইক চালানোর সময় কর্মরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেনটিয়ার দেখতে পায়। দেখতে পেয়ে ওই বাইক আরোহী কে দাঁড়াতে বলে কিন্তু ওই বাইক আরোহী কিছু টা দূরে বাইক দাঁড় করায় ।
ট্রাফিক পুলিশ তার কান থেকে হেড ফোনটিকে খুলে বাইক চালাতে বলে। এতেই বাইক আরোহী রেগে গিয়ে অশ্লীল ভাষায় কর্মরত পুলিশ কর্মীদের হেনস্থা করে অনেকক্ষন এগরা মোড়ে তাদের মধ্যে বচসা চলে।পরে পুলিশ ওই বাইক আরোহীকে আটক করেছে।

No comments:
Post a Comment