ব্রেকিংবাংলা: দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা!সংকটে জয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 26 March 2018

ব্রেকিংবাংলা: দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা!সংকটে জয়

চাঁদনী, খড়্গপুর: দিলীপ ঘোষের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় ১৫৩ এএ  অস্ত্র আইন মামলার অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে অস্ত্র হাতে রামনবমীর মিছিল করার জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। রবিবারে রামনবমীর উৎসবের মিছিলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়।যদিও জয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা জানা যায়নি।

প্রসঙ্গত, রবিবারে  জয়,দিলীপ রামনবমী পালন করতে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, বিজেপির জন্য আজ রাজ্য জুড়ে তৃণমূলে যেভাবে জয় শ্রী রাম-জয় শ্রী রাম করছে, সেই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও জয় শ্রী রামে যুক্ত হতে পারে, তাতে জয় বন্দ্যোপাধ্যায় অবাক হবেন না।জয় বলেন, মানুষ মারা গেলে তাকে নিয়ে যাওয়ার সময় রামের নাম করতে করতে যায়, কারণ রাম নাম নিলে পাপ কম হয়। ঠিক সেই পলিসিই তৃণমূলরা নিয়েছে বলে দাবী জয়ের। তিনি বলেন, তৃণমূল যা পাপ করেছে তাতে রাম নাম নিলেও কমবে না।

পাশাপাশি খড়্গপুরে রবিবার রামনবমীর মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য তারকা তথা দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায় সহ গেরুয়া শিবিরের বহু কর্মী-সমর্থকরা। এদিন মিছিলে গেরুয়ার জয় শ্রী রামের সঙ্গী হয়েছিল হাজার হাজার মানুষ, তা দেখে জয় বাবু আপ্লুত হয়ে বলেন, খড়্গপুরের প্রতিটি অঞ্চলে যেভাবে গেরুয়ার সমর্থকদের দেখা গেল তাতে স্পষ্ট আসন্ন নির্বাচনে ২০১৯ কেন ২০২১ এও বিজেপি জিতবে।ফিরে আসবে সুশাসন, গণতন্ত্র,স্বাধীনতা, শান্তি।আগামী দিনে রামের রাজত্ব হবে গেরুয়ার হাত ধরে।

No comments:

Post a Comment

Post Top Ad