রণক্ষেত্র: রামনবমী মিছিলে খণ্ডযুদ্ধ!হামলা পুলিশের উপর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 26 March 2018

রণক্ষেত্র: রামনবমী মিছিলে খণ্ডযুদ্ধ!হামলা পুলিশের উপর




রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ রানিগঞ্জের সাহেববাঁধে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরও হামলা হয়। বেশ কয়েকজন পুলিশকর্মী সহ আহত হয়েছেন আসানসোল-দুর্গাপুরের ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরি। ভাঙচুর হয়েছে একাধিক বাড়ি, গাড়ি, দোকানপাট।

সোমবার সাহেববাঁধ এলাকা দিয়ে রামনবমীর শোভাযাত্রা যাচ্ছিল। তাতে বাধা দেয় এক গোষ্ঠীর লোকজন। দু’পক্ষের তর্কাতর্কি শুরু হয়। বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। উত্তপ্ত হয়ে ওঠে রানিগঞ্জের বিভিন্ন এলাকা। আহত হন কমপক্ষে ৫০ জন। ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয়।গুরুতর আহত হয় এক  পুলিশ আধিকারিক। কয়েকজন পুলিশকর্মীও জখম হন। সংঘর্ষের রেশ গিয়ে পড়ে রানিগঞ্জ থানাতেও। সেখানেও ইট, পাথর ছোঁড়া হয়। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad