স্নেহা চক্রবর্তী, বীরভূম: ছাত্রীর ব্যাগ নিয়ে চম্পট দিতে গিয়ে গণপিটুনি চোরের। রাত আটটা নাগাদ সাইকেল নিয়ে বাজারপাড়া থেকে টিউশন পড়ে সিউরি সেহেরাপাড়া বাড়ি যাচ্ছিলো এক ছাত্রী। সিউরি ভগত সিং পার্কের কাছে এক বাইক আরোহী সাইকেলে থাকা ওই ছাত্রীর ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। সেই সময় এক টোটো চালক বিষয়টা বুঝতে পেরে তার বাইকে ধাক্কা মেরে ফেলে দেয়। সেই সময় স্থানীয় লোকজন ওই যুবককে ধরে ফেলে গণপিটুনি দেয় বলে অভিযোগ। সিউরি থানার পুলিশ খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে আটক করে। এই ঘটনায় সিউরি শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আতঙ্কিত ওই ছাত্রী ও তার পরিবার।

No comments:
Post a Comment