প্রেম-বিয়ে নিয়ে নানা জল্পনা কল্পনার অবশেষে আংটি বদল সেরেই ফেললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। দেব-শুভশ্রী জুটি হলেও বাস্তবে তা রাজ-শুভশ্রী জোড়িতে পরিণত হল। রাজ চক্রবর্তী আর যে কেউ না টলিউড ছবিরই এক জনপ্রিয় পরিচালক।মঙ্গলবার আইনি মতে বিয়ে সারলেন রাজ-শুভশ্রী।
অনুষ্ঠানে ছিল আংটি বদল,কেক কেটে আনন্দের দিন শেয়ার করা।
শুভশ্রী নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আংটি বদলের ছবি সহ অনুষ্ঠানে নানা মূহুর্তের ক্যামেরা বন্দি ছবি কিছু শেয়ার করেছেন তাঁর অনুরাগীদের জন্য।
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাজ ও শুভশ্রী। গত কয়েক মাস ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা খবর চাউর হয়েছিল।
আর আজ এনগেজমেন্ট হয়ে গেল তাঁদের।
অনুষ্ঠানে শ্রীকান্ত মোহতা, শ্রেয়া পান্ডে,সৌরভ, টলিউড অভিনেতা অভিনেত্রী সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।
১১ মে তাঁদের বিয়ে হবে বলে বিশেষ সূত্রের খবর।








No comments:
Post a Comment