শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গির শ্মশানে এসজেডিএ’র তরফে নির্মিত নতুন বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ পোড়ানোর জন্য এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে।যা অন্য শ্মশানগুলির তুলনায় অনেকটাই বেশি।শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে এমনটাই বললেন বিজেপির উত্তরবঙ্গ আহ্বায়ক রথীন্দ্রনাথ বোস।
তিনি বলেন, 'শিলিগুড়ি পুরনিগমও মৃতদেহ পোড়ানোর জন্য এত বেশি টাকা নিচ্ছে না।সাধারণ মানুষের সুবিধার্থে শ্মশানগুলিতে বিনামূল্যে মৃতদেহ পোড়াতে দেওয়া উচিত।আর তা সম্ভব না হলে নামমাত্র টাকা নেওয়া উচিত।'

No comments:
Post a Comment