চাঁদনী,পাঁশকুড়া: সন্দেহের জেরে স্ত্রীকে খুনের চেষ্টা, আত্মঘাতী স্বামী। ১২ বছর বিয়ে তবে বিশ্বাস জন্মায়নি ১২ মিনিটের জন্যও। জানা গিয়েছে, পাঁশকুড়া থানার নিলিছকুচক গ্রামের বছর ২৭ এর শেখ মহিত আলির সাথে কোলাঘাটের আজমা বিবির বিয়ে হয়। তাদের এক পুত্র সন্তান ও কন্যা সন্তান রয়েছে। মহিত পেশায় রাজমিস্ত্রি ছিলেন ।কিছুদিন থেকেই মহিত আলি তার স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেন। মহিত আলি মনে করেন স্ত্রী কারও সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে। আর তার জেরেই গত পরশুদিন কোলাঘাটে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে বাড়ি থেকে অনতিদূরে আজম বিবিকে ছুরি দিয়ে আঘাত করেন পেটে। তারপরেই স্ত্রী মারা গেছে এই সন্দেহে মনের দুঃখে মহিত বিষ খেয়ে আত্মঘাতী হন। তৎক্ষণাৎ দু'জনকেই তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয় । সেদিনই আজমা বিবিকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার দুপুর শেখ মহিত আলির মৃত্যু হয় তমলুক হাসপাতাল ই।আজমা বিবি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবার সূত্রে খবর, আজমা বিবি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া। তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।

No comments:
Post a Comment