বাঘের আক্রমনে ঘায়েল ৩ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 30 March 2018

বাঘের আক্রমনে ঘায়েল ৩



চাঁদনী, পশ্চিম মেদিনীপুর:শিকারে গিয়ে বাঘের ফের বাঘের আক্রমনে আহত তিন শিকারি।
গেই শিকারে গিয়ে বাঘের আক্রমনে পড়েছিলেন গোয়ালতোড়ের কুশকাঠির জয়রাম সরেন । তারপরই বনদপ্তর জঙ্গলে ঘোরাফেরা বা শিকার করতে যাওয়ার উপর কড়া নজরদারি চালায় । গত পরশু আদিবাসি দের শিকার করতে নিষেধ করে বন দপ্তর । তারা কথা না শুনাই বন দপ্তরের এক আধিকারিক আদিবাসি নেতার পায়ে ধরে জঙ্গলে যেতে নিষেধ করেন । সেই দিন কথা শুনলেও আজ ফের জঙ্গলে যায় শিকার করতে বন দপ্তরের কথা অগ্রাগ্য করেই । আর তার ফলে যা হবার তাই হল । বাঘের আক্রমনে আহত হলেন দুই ব্যাক্তি । ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের বেড়াবাঘ ঘরার জঙ্গলে । অসংখ্য আদিবাসি মানুষ আজ জঙ্গলে শিকার করতে যায় । হঠাৎ বাঘ পিছন দিক থেকে এসে বাঘ হামলা করে । এই হামলায় আহত তিন ব্যাক্তি । এরা হলেন পন্ডা মুর্মু (৩৫) ও নন্দলাল সরেন (৪০) এবং সুদন সরেন (২৮ ) । প্রত্যেকেরই বাড়ি লালগড় এলাকায় । তিন জন কেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ   হাসপাতালে ভর্তি করা হয়েছে । এলাকায় চাঞ্চল্য । তবে তিন জনকে জখম করার পরেও জংগলে পালাতে সক্ষম হয়েছে রয়েল বেংগল টাইগার। এলাকার পুনরায় নতুন করে আতংক বেড়েছে। ঘটনাস্থলের পার্শবর্তী এলাকা ঘিরে রেখে ফরেস্ট দপ্তরের কর্মীরা। সাধারন মানুষকে ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।

জানা গিয়েছে, বাঘ গর্তে পড়লেও পালিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad