জয়ন্ত সাহা, আসানসোলঃ পঃবর্ধমান জেলার রাণীগঞ্জের বাঁশড়া ময়দানে রবিবার তৃণমূলের পক্ষ থেকে এসটি,এসসি,ওবিসি সেলের প্রথম জেলা সম্মেলন আয়োজিত হয়৷এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের তৃণমূলের সাংসদ সুনীল মণ্ডল৷এছাড়াও উপস্থিত ছিলেন পঃবর্ধমান জেলার জেলা সভাপতি ভি শিবদাসন,রাণীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহোরাব আলি,পাণ্ডবেশ্বরের বিধায়ক ও আসানসোলের মেয়র জীতেন্দ্র তিওয়ারী,জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ আরো অনেকে৷
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি ভি শিবদাসন (দাশু)বলেন," মলয় দা রাজ্যের মন্ত্রী হয়ে নিজের এলাকার উন্নয়ন ছাড়া কিছুই করেন নি৷আমাদের এই অঞ্চলে এসসি এসটি ওবিসি সেলের সংগঠন দূর্বল আছে৷আমরা এখনো পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্যে বিশেষ কিছু করতে পারিনি৷সংগঠনের পদে যারা বসে আছেন,তাদেরও বিশেষ কাজ করতে দিচ্ছেন না স্থানীয় নেতারা৷ফলে জনভিত্তি হারাচ্ছি৷দ্রুত এ বিষয়ে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে৷"পাশাপাশি সুনীল বাবু তার এদিনের বক্তব্যে পিছিয়ে পড়া মানুষদের স্বার্থে রাজ্য সরকার কি কি করতে চান ও এখনো পর্যন্ত কি কি পরিষেবা মানুষের হাতে তুলে দেওয়া গেছে,তার ফিরিস্তি তুলে ধরেন৷এবং সভায় উপস্থিত সদস্যদের কাছে বিষয়টি নিয়ে একঘন্টার প্রশ্ন উত্তরের পর্ব রাখেন।


No comments:
Post a Comment