মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা অঞ্চলের দক্ষিণ পাঙাশ খালী গ্রামে বনমালী সরদারের বাড়িতে গত তিন দিন ধরে এই ত্রিশূল কে নিয়ে এলাকারবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।কি কারণে এই বাড়িতে উঠোনের মধ্যে মাটি ফুঁড়ে এই ত্রিশূল বেড়িয়ে পড়েছে তার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন বনমালী সরদারের বাড়িতে হাজির,কেউ পূজা দিচ্ছেন কেউ বা দক্ষিনা দিয়ে নমস্কার করছেন।
এই ঘটনায় বনমালী সরদারের ভাইপো নেপাল সরদার জানায়, "গত কয়েক দিন ধরে আমাকে স্বপ্ন দেখাছেন,যে আমি তোদের বাড়িতে যাবো। সেই মত বাড়ির উঠোনে পরিস্কার করছিলাম।তার পর হঠাৎ মাটি গরম হয়ে যায় তার পর প্রায় ঘণ্টা তিনেক পরে মাটির ভিতর থেকে কিছু একটা বেড়িয়ে আসছে। তখনি কাছে গিয়ে দেখি একটি ত্রিশূলের মত অংশ বেড়িয়ে পরেছে।দিন যত যাচ্ছে ত্রিশূলটি আসতে আসতে মাটি থেকে বেড়িয়ে পড়ছে।"
এই ব্যাপারে যুক্তি বাদী সংস্কৃতি সংস্থার সদস্য বিমল মন্ডল জানান, 'এই সব বুজরুকি। আমরা এর আগে এই রকম অনেক দেখেছি তা সব সময় ঠিক হয় না।'

No comments:
Post a Comment