জল্পনা শোনা যাচ্ছিল। আর নাকি কলকাতা পৌরনিগমের মেয়র থাকছেন না শোভন চট্টোপাধ্যায়। গতকাল তৃণমূলের কোর কমিটির বৈঠকে উপস্থিত না থাকায় সে জল্পনা আরও জোরদার হয়েছিল। শোনা যাচ্ছিল বাজেটের পরই নাকি মেয়রপদ থেকে ইস্তফা দিচ্ছেন শোভনবাবু।শনিবার সেসব জল্পনা উড়িয়ে দিলেন মেয়র।অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার কোর কমিটির বৈঠকে ছিলেন না শোভন চট্টোপাধ্যায়। তারপরই জল্পনা শোনা গিয়েছিল ইস্তফা দিতে চলেছেন মেয়র। নতুন মেয়র হিসেবে দেবাশিস কুমারের নামও শোনা গিয়েছিল। জল্পনা ছড়ায়, সুব্রত বক্সির অফিসে গিয়ে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনবাবু।
তবে সূত্রের খবর, শরীর ভালো নেই তাই আসতে পারবেন না, সেকথা নাকি আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছিলেন তিনি। বৈঠকে না থাকলেও বাজেটের জন্য গতকাল সন্ধের দিকে পৌরনিগমে এসেছিলেন। কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও ফাইলে সইও করেছেন। এইসব নানা জল্পনার কারণে আজ কলকাতা পৌরনিগমের বাজেটের তুলনায় মেয়রের ইস্তফা নিয়ে কৌতূহল বেশি ছিল। তবে বাজেট পেশের পর মেয়র নিজেই সাংবাদিকদের সব জল্পনা উড়িয়ে দেন। বলেন, “আমি বুঝতে পারছি না এসব চর্চার কী বাস্তব ভিত্তি আছে। যারা করছে তারাই এর ব্যাখ্যা দিতে পারবে। আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আমি জানি। কাকে কান নিয়ে গেল বললে আমি কাকের পিছনে দৌড়াব নাকি কানে হাত দিয়ে দেখব? এসব সম্পূর্ণ আজগুবি।”

No comments:
Post a Comment