ব্যাটিং তান্ডব ঋদ্ধির!!!!! ২০ বলে সেঞ্চুরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 March 2018

ব্যাটিং তান্ডব ঋদ্ধির!!!!! ২০ বলে সেঞ্চুরি

রবীন্দ্র জাডেজা, যুবরাজ সিংহ, স্যার গারফিল্ড সোবার্স দের তালিকায় এবার সংযোজিত হল ঋদ্ধিমান সাহার নাম। কলকাতা ক্লাব ক্রিকেটে ঋদ্ধির ব্যটিং তাণ্ডবে তৈরী হল একাধিক রেকর্ড। ২০ বলে সেঞ্চুরি রেকর্ড নেই কোন ধরনের ক্রিকেটে।
এদিন সিএবি পরিচালিত টুর্নামেন্টে বিএনআরের মুখোমুখি হয় মোহনবাগান।   প্রথমে ব্যাট করতে নেমে বিএনআরের সংগ্রহ ২০ ওভারে ৭ উইকেটে১৫১। জবাবে মোহনবাগানের হয়ে শুভময় দাসের সাথে ইনিংস শুরু করে ঋদ্ধি। তারপর বাকিটা রূপকথার গল্প। ২০ বলে ১০২ রান করেন ঋদ্ধিমান সাহা। মেরেছেন ১৪ টি ৬, ৪টি ৪। আমন প্রসাদের এক ওভারে ছয়টি ছয় মারেন ঋদ্ধি।  স্ট্রাইক রেট ৫০০.০১ যা নতুন ইতিহাস। পাশাপাশি মোহনবাগানের ৭ ওভারে ১৫৪ রানও প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বকালের রেকর্ড।

No comments:

Post a Comment

Post Top Ad