সড়ক দুর্ঘটনায় মৃত এক, আহত দুই - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 April 2018

সড়ক দুর্ঘটনায় মৃত এক, আহত দুই



কৃশানু ভদ্র, মেদিনীপুরঃ শনিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল  বছর ৩২ এর এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর জেলার বাখরা বাদ স্টেশনে ৬০নংজাতিয় সড়কের কাছে। জানা গেছে মৃত ব্যক্তির নাম রবীন্দ্র নাথ দাস ,তার বাড়ি নারায়নগড় ব্লকের দারিমারা গ্রামে। রেল লাইনের  কাজ করত সে।

 স্থানীয় সূত্রের খবর, প্রত্যেক দিনের মতো এদিন ও বাখরা বাদ স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিল সাথে ছিল আরো তিন জন। প্রত্যেকেই সাইকেলে ছিল। ৬০নংজাতিয় সড়ক  জাতিয় সড়ক পারাপারের সময়  এই দূর্ঘটনা ঘটে। তবে কোন গাড়ির সাথে এই দুর্ঘটনা ঘটে যানা যায়নি। বাকি তিন জনের মধ্যে দু-জনকে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজনকে পাঠানো হয়েছে বেলদা গ্রামীন হাসপাতালে। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রবীন্দ্র নাথ দাসের।  ঘটনাস্থলে  এসে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে বেলদা থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad