বিরোধীদের মনোনয়ন পত্র জমা দেওয়া চলছে জোর কদমে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 April 2018

বিরোধীদের মনোনয়ন পত্র জমা দেওয়া চলছে জোর কদমে



আসানসোলঃ পঃবর্ধমানের রানিগঞ্জ বা বারাবনী বিধানসভা এলাকাগুলিতে এতদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার নিরিখে শাসকদল বহু জায়গায়তেই বিরোধীশূন্য জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে পড়েছিল৷কিন্তু তাদের সেই দাবিকে নস্যাত করতে ভিতরে ভিতরে প্রস্তুতি নিয়েছে বিরোধী শিবির৷

শনিবার সকালে মহকুমা শাসকের দপ্তরে কড়া নিরাপত্তার মধ্যে মনোনয়ন জমা নেওয়ার পর্ব শুরু হতেই দেখা গেল রানিগঞ্জ থেকে সিপিএম এর যুব নেতা হেমন্ত প্রভাকরের নেতৃত্ত্বে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন জমা দিতে আসে৷পাশাপাশি বারাবনী বিধানসভা এলাকার নুনি গ্রাম পঞ্চায়েত থেকে এক আহত বিজেপি প্রার্থী উজ্জ্বল ধীবর এম্বুলেন্সে করে মনোনয়ন জমা দিতে আসে৷ক্যামেরায় ধরা পড়লো সেই চিত্র৷প্রসঙ্গত উজ্জ্বল ধীবর বেশ কয়েকদিন আগে তৃণমূল আশ্রিত গুণ্ডাদের হাতে আক্রান্ত হন বলে খবর৷অন্যদিকে জাতীয় কংগ্রেসের যুব নেতা প্রসেঞ্জিত পুইতুণ্ডির দাবি মতো,জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারাবনী ও সালানপুর পঞ্চায়েত এলাকা থেকে ইতিমধ্যেই ১২জন প্রার্থী মনোনয়ন জমা দিতে এসেছেন৷সব মিলিয়ে এখনো যা দেখাযাচ্ছে,শাসক দলের বিরোধীশূন্যের দাবি নস্যাত হতে চলেছে৷

No comments:

Post a Comment

Post Top Ad