এনআইটির মৌ-চুক্তি স্বাক্ষর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 April 2018

এনআইটির মৌ-চুক্তি স্বাক্ষর



 দুর্গাপুর  এনআইটির মৌ চুক্তি স্বাক্ষর। প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান  দুর্গাপুরের ন্যাশনাল  ইন্সটিটিউট  অফ্ টেকনলজি তথা এন আই টির ১৩ তম সমাবর্তন উত্সব অনুষ্ঠিত হল। সোমবার সংস্থার নিজস্ব  প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের বিঞ্জান বিষয়ক মুখ্য উপদেষ্টা পদ্মশ্রী ও পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত ডঃআর চিদম্বরম।

 এদিনের সমাবর্তন অনুষ্ঠানে ১১২ জন বি. টেক ২৯৯ জন এম. টেক ,২৭ জন ,৬৩জন এম সি এ এবং ৫৭জন ছাত্র ছাত্রীকে পি এইচ ডি ডিগ্রি প্রদান করা হয়। উল্লেখ্য,দুর্গাপুরের গর্ব এই ডিমড ইউনিভার্সিটি পূর্ব ভারতে প্রযুক্তি বিষয়ক শিক্ষাকেন্দ্র হিসাবে অন্যতম। ইতিমধ্যে বিশ্বের একাধিক নামী একাধিক  প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে দুর্গাপুর  এনআইটির মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 প্রসঙ্গত রবিবার এক সাংবাদিক সম্মেলনে সংস্থার ডিরেক্টর  অনুপম বসু জানিয়েছেন প্রতিবছর এই প্রতিষ্ঠান থেকে চার জন ছাত্রছাত্রী কে জেনিভার সার্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য পাঠান হয়ে  থাকে। তিনি আরো জানান ব্রাজিল, রাশিয়া ,ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বিক্রস নামে একটি আন্তর্জাতিক সংস্থার  পক্ষ থেকে জলসম্পদ ও দূষন মোকাবিলার উপর গবেষণার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad