মনোনয়ন পত্র তোলা নিয়ে উত্তপ্ত কোচবিহার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 April 2018

মনোনয়ন পত্র তোলা নিয়ে উত্তপ্ত কোচবিহার



পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র তোলাকে ঘিরে উত্তপ্ত কোচবিহার। সোমবার সকাল থেকে কোচবিহারের দিনহাটা বিডিও অফিসের সামনে মনোনয়ন পত্র তুলতে যাওয়া বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে বলে সূত্রের খবর।বিজেপি কর্মী বলেন, বিজেপির মাতালহাট মন্ডল সভাপতি অনন্ত বর্মন এদিন মনোনয়ন পত্র তুলতে গেলে তাকে মারধর করে। ভেটাগুড়ির বিজেপি নেতা নৃপেন বর্মনের দোকান বন্ধ করে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতিরা। যদিও তাদের বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেস।

No comments:

Post a Comment

Post Top Ad